নেতানিয়াহুকে বলবো ইরানে যেন পাল্টা হামলা না হয়: ট্রাম্প

নেতানিয়াহুকে বলবো ইরানে যেন পাল্টা হামলা না হয়: ট্রাম্প

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যেন ইরানে হামলা চালানো না হয়— সে বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৭ জুন) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। অ্যাক্সিওস ও ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে এ তথ্য বলা হয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক র‌্যাভিড এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ট্রাম্প তাকে বলেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরানের ইসরায়েলে হামলার কারণে তিনি চান না চলমান কূটনৈতিক প্রক্রিয়াটি ভেস্তে যাক।

আরও পড়ুন
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের 
লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ 

অ্যাক্সিওসের প্রতিবেদনে ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানের হামলায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। আশা করি, ইসরায়েল পাল্টা হামলা করবে না। বিবি (নেতানিয়াহু) যদি পাল্টা আঘাত হানেন, তাহলে গত ৪৭ বছর বা গত ৩ হাজার বছরের মতোই এই সংঘাত চলতেই থাকবে।

এর আগে, ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

কেএসআর/

Check out our other content

Check out other tags:

Most Popular Articles