Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সাঙ্গু নদীতে ধরা পড়লো ১৫ কেজির বাঘা আইড়

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাফাকুম থেকে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। রোববার (২৪ এপ্রিল) দিনগত রাতে নাফাকুম খাল থেকে...
Homeঅপর্ণা সেনের পরিবারে শোকের ছায়া

অপর্ণা সেনের পরিবারে শোকের ছায়া

শোকের ছায়া নেমে এসেছে বর্ষীয়ান অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেনের পরিবারে। ছোট বোন অনুরাধা লাহিড়ির মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করে বোনকে শেষ বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী-পরিচালক।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বোনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অপর্ণা সেন। পোস্টে তিনি লেখেন, ‘বিদায়, আমার ভালোবাসা। ২৩ মে আমরা রত্নাকে হারিয়েছি। আমি হারালাম আমার ছোটবেলার সঙ্গীকে, যার সঙ্গে জীবনের সবকিছু ভাগ করে নিয়েছিলাম। সে ছিল সবচেয়ে মিষ্টি, আন্তরিক ও স্নেহময়ী বোন এবং বন্ধু।’

তিনি আরও লেখেন, ‘যতদিন না ওপারে আবার আমাদের দেখা হচ্ছে, ততদিন রত্না আমার হৃদয়ে বেঁচে থাকবে। আবার দেখা হবে রত্না।’

জানা গেছে, অনুরাধা লাহিড়ির ডাকনাম ছিল ‘রত্না’। পরিবারের সদস্যরা অপর্ণা সেনকে ‘রীনা’ নামে ডাকতেন। মায়ের পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা-ও। তিনি লেখেন, ‘রীনা-রত্না’, সঙ্গে জুড়ে দেন হৃদয়ের ইমোজি।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ মে রাতে গুরুগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন অনুরাধা। ২০২২ সালে স্ট্রোক হওয়ার পর থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। ধীরে ধীরে তার রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে যায়। শেষ কয়েক মাস তিনি শয্যাশায়ী ছিলেন বলেও জানা গেছে।

আরও পড়ুন:
জনপ্রিয়তা আকাশছোঁয়া, তবু কেন ভোটে হারার ভয় সালমানের 
‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি 

প্রসঙ্গত, অপর্ণা সেনরা তিন বোন। অনুরাধা ও লক্ষ্মীর বড় বোন তিনি। ছোট বোনের মৃত্যুতে তাই শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার।

এমএমএফ