Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যে কারণে ঢাকা টেস্টে অভিষেক হচ্ছে না তানজিদ তামিমের

তাকে প্রথমবার টেস্ট দলে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? জাগো নিউজের সঙ্গে গত সপ্তাহে একান্ত আলাপে সে ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল বাশার সুমন। প্রধান নির্বাচক...
Homeআইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইতালির রাষ্ট্রদূত

আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইতালির রাষ্ট্রদূত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে ইতালির সহায়তা কামনা করেন।

এছাড়া, তিনি উভয় দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় জোরদারসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআর/এমএমকে