আজ সন্ধ্যা থেকে ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

আজ সন্ধ্যা থেকে ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের বাকি বিভাগগুলোতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৩ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ, গরম বা ঠান্ডার অনুভূতিতে কোনো পরিবর্তনের আভাস নেই।

এমআরএম

Check out our other content

Check out other tags:

Most Popular Articles