ভোলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে বজ্রপাতে মো. শাকিল (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের গাছালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ওই গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি ভোলার আলতাজুর রহমান কলেজের ছাত্র বলে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিহত শাকিল তাদের বাড়ির পাশে বিলের কাছে বন্ধু তুহিনসহ আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে শাকিল নিহত ও তুহিন আহত হন। পরে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

