Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

G.M. Plans to Develop Energy Storage Batteries as E.V. Sales Flag

The carmaker will follow Tesla in making components for large batteries used by electric utilities, data centers and other businesses to handle fluctuations in...
Homeইউপি সদস্যর বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

ইউপি সদস্যর বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে এক ইউপি সদস্যর বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাতাভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাপানিয়া গ্রামের।

ওই গ্রামের বাসিন্দা লিয়াকত আলী খান অভিযোগ করে বলেন, স্থানীয় ইউপি সদস্য সোলায়মান মৃধা আমার নামে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে দুই বছর আগে কাগজপত্র নেয়। পরবর্তীতে বয়স্ক ভাতার কার্ড হয়। ভাতা আমার নামে হলেও ইউপি সদস্য সোলায়মান তার নিজের ছেলের মোবাইল নাম্বার দিয়ে আমার ভাতার টাকা আত্মসাত করে আসছে।

ভাতাভোগীর ছেলে সাহাদাত খান অভিযোগ করে বলেন, ইতোমধ্যে ছয়মাসের ভাতার টাকা আত্মসাত করেছে ইউপি সদস্য সোলায়মান। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রাসহ ও আমরা প্রতিবাদ করায় হুমকি দেওয়া হচ্ছে।

ইউপি সদস্য সোলায়মান মৃধা বলেন, যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। আমার ছেলের নাম্বারে কোন টাকা আসেনি। আমার বিরুদ্ধে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ করেছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, গত তিনমাস পূর্বে লিয়াকত আলী খানের নামে একটি বয়স্ক ভাতা হয়। ভাতা হওয়ার পরপরই ভাতাভোগীর ফরমে দেওয়া ০১৬৩০-৪০৪৬২৩ নাম্বারে তিনমাসের টাকা দেওয়া হয়েছে। আরো তিনমাসের টাকাসহ মোট তিন হাজার ৯০০ টাকা ওই নাম্বারে দেওয়া হয়েছে। এ বিষয়ে ভাতাভোগী লিখিত অভিযোগ দিলে নাম্বার পরিবর্তনসহ ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/এএইচ/এমএস