Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বাংলাদেশের কৃষিপণ্য আমদানিতে আগ্রহী সিঙ্গাপুর

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের অফিস কক্ষে তার সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো...
Homeইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, সোমবার তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর ওপর ১৪টি হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বিস্ফোরক ড্রোন, রকেট এবং কামানের গোলা ব্যবহার করে চালানো আক্রমণাত্মক অভিযানের বিস্তারিত বিবরণ দিয়েছে। এই হামলাগুলো মূলত লেবাননের বেশ কয়েকটি সীমান্তবর্তী শহর ও উপত্যকায় ইসরায়েলি সৈন্য এবং সামরিক যানবাহনের সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছে।

গত ১৭ এপ্রিল শুরু হওয়া মূল যুদ্ধবিরতি চুক্তি কাগজে-কলমে সীমাবদ্ধ থাকার পর সম্প্রতি ওয়াশিংটনে দুই পক্ষ আরও ৪৫ দিনের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। তবে এই সমঝোতার মধ্যেই লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ২ হাজার ৯৮৮ জন নিহত এবং ৯ হাজার ২১০ জন আহত হয়েছেন।

কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও গত মাসে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছিল ইসরায়েল ও লেবানন। তারই ধারাবাহিকতায় ওয়াশিংটনে তৃতীয় দফা আলোচনা শেষে দুই পক্ষ ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়। আগামী ২৯ মে থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নিরাপত্তা প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে এবং আগামী ২ ও ৩ জুন ওয়াশিংটনে পরবর্তী দফার বৈঠক নির্ধারিত হয়েছে।

তবে এই সরাসরি আলোচনার তীব্র বিরোধিতা করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিশেষ করে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বোমাবর্ষণ এবং এলাকা দখল করে রাখার বিষয়টিকে তারা মেনে নিতে পারছে না।

টিটিএন