Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কিশোরগঞ্জে ছাত্রদলের জেলা শাখার আংশিক নতুন কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে...
Homeইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাইসাইকেল

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাইসাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইন চলছে। এই আয়োজনের প্রথম দিন গিয়ার বাইসাইকেল পেলেন টাঙ্গাইলের গোড়াই উপশাখার গ্রাহক হামিদা বেগম এবং ঢাকার গুলশান কর্পোরেট শাখার গ্রাহক অনুপ কুমার।

ব্রনাই দারুস সালাম প্রবাসী জাহিদ শিকদার ও আমেরিকান নাগরিক সারাহ সাবরিনার পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে তারা এই পুরস্কার পেলেন।

সোমবার (৪ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মো. মোতাহার হোসেন মোল্যা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহিতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে দুটি করে মোট ৩৪টি গিয়ার বাইসাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে একটি দেওয়াল ঘড়ি পাচ্ছেন। ৩১ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

এসএনআর