Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সমকালীন সাহিত্য-ডিসকোর্সে ‘নাগরিক চোখ’

আবদুল্লাহ মজুমদার ‘নাগরিক চোখ’ সমকালীন বাংলা সাময়িকী-সংস্কৃতির প্রেক্ষাপটে কেবল একটি প্রকাশনা নয়; বরং এটি সময়, সমাজ ও সভ্যতার অন্তঃপ্রবাহকে পাঠের ভিন্নতর পরিসরে পুনর্গঠনের সচেতন সাহিত্য-প্রয়াস।...
Homeএকদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

নেপাল হয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করেছেন রেকর্ডসংখ্যক ২৭৪ জন পর্বতারোহী। বুধবার একদিনেই তারা চূড়ায় পৌঁছে নতুন ইতিহাস গড়েন।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা খিমলাল ঘটম্যান জানান, অনুকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ভোর ৩টা থেকে আরোহন শুরু হয় এবং প্রায় ১১ ঘণ্টা ধরে অভিযান চলে।

এর আগে ২০১৯ সালের ২২ মে নেপালের দক্ষিণ দিক দিয়ে ২২৩ জন আরোহী এভারেস্ট জয় করেছিলেন, যা এতদিন রেকর্ড ছিল।

এ বছর এভারেস্টে আরোহণ মৌসুম কিছুটা দেরিতে শুরু হয়। কারণ, আরোহনের পথে বিশাল বরফখণ্ড জমে থাকায় পথ বন্ধ ছিল।

চীনের তিব্বত অংশের পথ এ বছর বিদেশিদের জন্য বন্ধ থাকায় সব চাপ পড়েছে নেপাল রুটে। ফলে এবার প্রায় ৫০০ বিদেশি আরোহীকে অনুমতি দেওয়া হয়েছে, যা এটিও একটি রেকর্ড।

বিশেষজ্ঞরা অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তুষারঢাকা ঢালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন পর্বতারোহীরা। বিশেষ করে ৮ হাজার মিটারের ওপরে থাকা ডেথ জোন-এ ছিল সবচেয়ে বেশি ভিড়।

এই উচ্চতায় বেশিরভাগ আরোহীকেই অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে হয়। বিশেষজ্ঞদের মতে, এই এলাকায় ২০ ঘণ্টার বেশি থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এদিকে অনুমতির ফি বাড়লেও এভারেস্টে আরোহনের আগ্রহ কমেনি। গত সেপ্টেম্বর থেকে অনুমতির ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারীরা বলছেন, পর্যাপ্ত অক্সিজেন থাকলে ভিড় বড় সমস্যা নয়।

এদিকে অভিজ্ঞ ও নতুন—দুই ধরনের আরোহীরাই এবার এভারেস্ট জয় করেছেন। এর মধ্যে নেপালের বিখ্যাত গাইড কামি রিতা শেরপা ৩২তমবারের মতো এভারেস্ট জয় করে নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছেন।

একই দিনে লাকপা শেরপা নামের এক নারী আরোহী ১১তমবার এভারেস্টে উঠে নারীদের মধ্যে নিজের রেকর্ড আরও বাড়িয়েছেন।

সূত্র: বিবিসি

এমএসএম