Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সমকালীন সাহিত্য-ডিসকোর্সে ‘নাগরিক চোখ’

আবদুল্লাহ মজুমদার ‘নাগরিক চোখ’ সমকালীন বাংলা সাময়িকী-সংস্কৃতির প্রেক্ষাপটে কেবল একটি প্রকাশনা নয়; বরং এটি সময়, সমাজ ও সভ্যতার অন্তঃপ্রবাহকে পাঠের ভিন্নতর পরিসরে পুনর্গঠনের সচেতন সাহিত্য-প্রয়াস।...
Homeওলিসের হ্যাটট্রিকে স্বস্তির জয় ফ্রান্সের

ওলিসের হ্যাটট্রিকে স্বস্তির জয় ফ্রান্সের

আইভরি কোস্টের বিপক্ষে হারের পর মাইকেল ওলিসের হ্যাটট্রিকে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে বিশ্বকাপের আগে ছন্দে ফিরেছে ফ্রান্স। ওলিসের হ্যাটট্রিকে ৩-১ গোলে জয় পেয়েছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা।

গতকাল সোমবার লিলেতে ওলিস হ্যাটট্রিক করে প্রমাণ করলেন আসন্ন বিশ্বকাপে তিনি কতটা গুরুত্বপূর্ণ ফ্রান্সের জন্য। দারুণ ফর্মে থাকা এই প্লে-মেকার নিজেকে প্রমাণ করে চলেছেন দিদিয়ের দেশমের স্কোয়াডের আক্রমণভাগে অন্যতম বড় অস্ত্র হিসেবে। তবে আসর শুরুর আগে ফ্রান্সের রক্ষণভাগের দুর্বলতা আবারও চোখে পড়েছে।

আগামী ১৬ জুন গ্রুপ ‘আই’-এ সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। এরপর তারা ইরাক ও নরওয়ের মুখোমুখি হবে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্কে খেলবে ফ্রান্স। সেই ম্যাচের সম্ভাব্য সেরা একাদশই মাঠে নামান দেশম। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও ডেজিরে দুয়ের আক্রমণভাগের পেছনে খেলেন ওলিস। আর রক্ষণভাগে উইলিয়াম সালিবার সঙ্গে জুটি বাঁধেন দায়ো উপামেকানো।

ম্যাচে ধীরগতিতে শুরু করে ফ্রান্স। নর্দান আয়ারল্যান্ডের সুশৃঙ্খল রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় তাদের। প্রথমার্ধে খুব কমই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারে দলটি।

গোলের সঠিক সুযোগ তৈরি করতে অপেক্ষা করতে হয় বিরতির দুই মিনিট আগপর্যন্ত। এরপর আসে কাঙ্ক্ষিত গোল। বাম প্রান্ত দিয়ে এগিয়ে দেম্বেলের কাছে বল পৌঁছে দেন দুয়ে। দেম্বেলে শট নিলেও সেটি প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন হয়ে অলিসের সামনে চলে আসে। সেই বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ওলিস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে মাত্র মিনিট চারেক পরই ব্যবধান দ্বিগুণ করেন ওলিসে। নর্দান আয়ারল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, সেই সুযোগ কাজে লাগিয়ে হাফ-ভলিতে দারুণ শটে বল জালে বল পাঠান তিনি।

ম্যাচের ৬৬ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ফ্রান্স। তবে দুর্বলতা দেখিয়েছে রক্ষণভাগে। সেটিই কাজে লাগায় উত্তর আয়ারল্যান্ডের প্যাট্রিক কেলি। ডান দিক থেকে শিয়া চার্লসের ক্রসে বল পেয়ে জোরালো শটে গোল করে ব্যবধান কমান তিনি।

ব্যবধান কমালেও নর্দান আয়ারল্যান্ডের ম্যাচে ফেরার সকল আশা ধুলিস্যাৎ করে দেন ওলিসে। ম্যাচের ৭৫ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ বাঁকানো শটে দূরের কোণে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৪ বছর বয়সী এই তারকা। তার অনবদ্য পারফরম্যান্সে ৩-১ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

আইএন/জেআইএম