Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা উদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ২-০ গোলে আবাহনীকে হারিয়ে এক...
Homeকাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে লিগ্যাল নোটিশ

কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত ৬ জন কাউন্সিলর সরকার ও বিসিবিকে বুধবার (১৩ মে) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শফিকুল ইসলাম।

লিগ্যাল নোটিশে, যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী ও সংশ্লিষ্ট ছয় জেলার ডিসিকে বিবাদী করা হয়েছে।

তিন দিনের মধ্যে বিসিবির দেওয়া নোটিশ প্রত্যাহার না হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

কাউন্সিলরদের পক্ষে নোটিশ প্রেরণকারী আইনজীবী মো. শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে তারা চার বছরের জন্য নির্বাচিত হন।

তারা বহাল থাকা অবস্থায় বিসিবির নির্বাচনকে সামনে রেখে সাধারণ পরিষদ গঠনের জন্য নতুন করে কাউন্সিলর মনোনয়ন চেয়ে নোটিশ পাঠানো হয়। তার দাবি, গত ৬ মে জারি করা এই নোটিশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত। তাই তিন দিনের মধ্যে এ নোটিশ প্রত্যাহার করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সালিশি আদালতের মাধ্যমে আলোচ্য বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।

এফএইচ/এমআরএম