কিশোরগঞ্জে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেল ৩টায় জেলার নিকলী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু এ তথ্য নিশ্চিত করেন।
তীব্র দাবদাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থায় রয়েছেন কর্মজীবী ও সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে-খাওয়া মানুষরা। জীবিকার তাগিদে বাইরে কাজ করতে হলেও অসহনীয় গরমে তাদের অনেকেই হাঁসফাঁস করছেন।
বদরুল আমিন খান বলেন, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এসকে রাসেল/এনএইচআর/এমএস

