Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

G.M. Plans to Develop Energy Storage Batteries as E.V. Sales Flag

The carmaker will follow Tesla in making components for large batteries used by electric utilities, data centers and other businesses to handle fluctuations in...
Homeকুয়েতে ২০ মসজিদে বাংলা খুতবার অনুমতি, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

কুয়েতে ২০ মসজিদে বাংলা খুতবার অনুমতি, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

কুয়েতে বসবাসরত বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য জুমার নামাজ এবং দুই ঈদের নামাজে নিজ নিজ মাতৃভাষায় খুতবা পাঠের অনুমোদন দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মতো প্রবাসী অধ্যুষিত অঞ্চলের মুসল্লিদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, এর আগে কুয়েতের সালমিয়া, বয়ান, সালুয়া ও মিসরেফ অঞ্চলের সমন্বয়ে গঠিত রোমথিয়া ৪ নম্বর ব্লকের মসজিদে বাংলা খুতবা পাঠের ব্যবস্থা চালু ছিল। তবে মসজিদটির সংস্কার কাজের জন্য দীর্ঘ প্রায় ছয় মাস সেখানে বাংলা খুতবা বন্ধ থাকে।

অবশেষে সংস্কার কাজ শেষ হওয়ায় চলতি মাসের ১৫ তারিখ থেকে আবারও আনুষ্ঠানিকভাবে সেখানে বাংলা খুতবা পড়ার অনুমোদন দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়।

বিদেশের মাটিতে নিজের মাতৃভাষা বাংলায় খুতবা শোনার জন্য আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা বন্ধুবান্ধব ও পরিবারসহ বিপুল উৎসাহ নিয়ে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন। দীর্ঘ ছয় মাস পর আবারও বাংলায় খুতবা শোনার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের হাওয়া বইছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়েতের ধর্ম মন্ত্রণালয় দেশটির বিভিন্ন প্রবাসী অধ্যুষিত অঞ্চলের প্রায় ২০টি মসজিদে বাংলা খুতবা পাঠের এই বিশেষ অনুমোদন দিয়েছে।

কুয়েত প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা জানান, মাতৃভাষায় ইমামের দেওয়া খুতবার মাধ্যমে সহজেই দ্বীনি শিক্ষা, ইসলামের সঠিক রীতিনীতি ও দিকনির্দেশনা অনুধাবন করা সম্ভব হয়, যা অন্য কোনো ভাষায় পুরোপুরি বোঝা বেশ কঠিন। এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা ধর্মীয় ও সমসাময়িক বিষয়ে আরও সচেতন হতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এমআরএম