Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeকেইনের মতে ফাইনালে পিএসজিই ফেবারিট

কেইনের মতে ফাইনালে পিএসজিই ফেবারিট

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজির কাছে বিদায় নেওয়ার হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেননি হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ইংলিশ তারকা স্বীকার করেছেন, আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকেই সামান্য এগিয়ে রাখছেন তিনি।

তবে সাবেক টটেনহ্যাম তারকার কষ্টটা অন্য জায়গায়ও। আর্সেনালের বিপক্ষে ফাইনালে খেলার সুযোগ হারানোর আক্ষেপে হয়তো ম্যাচটিই দেখবেন না বলে ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।

সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে বায়ার্নকে ৬-৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে লুইস এনরিকের পিএসজি। দ্বিতীয় লেগে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইনজুরি সময়ে গোল করে ১-১ সমতা ফেরান কেইন। কিন্তু সেটি শেষ পর্যন্ত বায়ার্নকে বাঁচাতে পারেনি।

ম্যাচ শেষে হতাশ কেইন বলেন, ‘আমি জানি না ফাইনাল দেখব কি না। তখন আমি কোথায় থাকব, তার ওপর নির্ভর করবে। এই মুহূর্তে আমি শুধু হতাশ।’

তিনি আরও বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন। দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল ভিন্ন করার মতো যথেষ্ট মুহূর্ত আমাদের ছিল। কিন্তু সেটা আমাদের পক্ষে যায়নি। কিছু সিদ্ধান্তও আমাদের বিপক্ষে গেছে। আমরা অনেক ভালো ফুটবল খেলেছি, কিন্তু শেষ মুহূর্তের কার্যকারিতা ছিল না।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও বায়ার্নের মৌসুমকে ইতিবাচকভাবেই দেখছেন কেইন। তার ভাষায়, ‘এটা খুব শক্তিশালী একটা মৌসুম ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সবকিছু শেষ পর্যন্ত ছোট ছোট ব্যবধানের ওপর নির্ভর করে। আমরা সব ট্রফি জেতার স্বপ্ন দেখেছিলাম। সেই সামর্থ্যও আমাদের ছিল। তাই কষ্টটা আরও বেশি।’

সেমিফাইনালের দ্বিতীয় লেগে রেফারিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কেইন। বিশেষ করে জোয়াও নেভেসের হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টি না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

কেইনের মতে, ‘যারা ম্যাচ দেখেছে, সবাই একই সিদ্ধান্তে পৌঁছাবে। গত সপ্তাহে যেটা হ্যান্ডবল ছিল, এই সপ্তাহে সেটা না হওয়া অবিশ্বাস্য। দুই ঘটনাই পাগলামি।’

তিনি আরও দাবি করেন, পিএসজির এক খেলোয়াড়ের দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কথা ছিল। ‘রেফারি হয়তো সিদ্ধান্ত বদলে ফেলেছেন। হতে পারে, গ্যালারির পরিবেশ তাকে প্রভাবিত করেছে।’

ফাইনালে আর্সেনালকে হালকাভাবে নিতে রাজি নন কেইন। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে পিএসজিকে সামান্য এগিয়ে রাখছেন। তিনি বলেন, ‘দুটি দলই ভিন্ন ধরনের ফুটবল খেলে। তবে দুটোই খুব শক্তিশালী দল। দারুণ একটি ফাইনাল হবে। পিএসজি যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন, তাই তাদের সামান্য ফেবারিট বলা যায়। কিন্তু সামগ্রিকভাবে এটি দুই শীর্ষ দলের সমান লড়াই হবে।’

বায়ার্ন ও পিএসজির খেলার ধরনে মিল আছে বলেও মনে করেন কেইন। ‘আমরা আর পিএসজি প্রায় একই ধরনের ফুটবল খেলি। অন্য কিছু বড় দল আবার ভিন্ন স্টাইলে খেলে। ফুটবলের সৌন্দর্যই হলো—যেকোনো কিছু আপনাকে জয়ের খুব কাছে নিয়ে যেতে পারে।’

আইএইচএস/