ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা কমতে পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩০ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ৮৯ শতাংশ।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল রোববার (৩১ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।
এমআরএম

