Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সমকালীন সাহিত্য-ডিসকোর্সে ‘নাগরিক চোখ’

আবদুল্লাহ মজুমদার ‘নাগরিক চোখ’ সমকালীন বাংলা সাময়িকী-সংস্কৃতির প্রেক্ষাপটে কেবল একটি প্রকাশনা নয়; বরং এটি সময়, সমাজ ও সভ্যতার অন্তঃপ্রবাহকে পাঠের ভিন্নতর পরিসরে পুনর্গঠনের সচেতন সাহিত্য-প্রয়াস।...
Homeখাল খননকাজে ব্যবহৃত এক্সকাভেটরে আগুন

খাল খননকাজে ব্যবহৃত এক্সকাভেটরে আগুন

খাগড়াছড়ির গুইমারায় সরকারি উদ্যোগে খাল খননকাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ মে) দিনগত মধ্যরাতে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিলাক খাল খনন প্রকল্পের কাজে ব্যবহৃত এক্সকাভেটরটি রাতে খালের পাশে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা এসে যন্ত্রটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিলাক খাল খনন কমিটির প্রকল্প সভাপতি অংগ্যজয় মারমা বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা এসে এক্সকাভেটরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

শুক্রবার (২২ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না।

তিনি জানান, গত ২৮ এপ্রিল থেকে পিলাক খাল খননের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে খালের বেশ কিছু অংশের খননকাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি এক্সকাভেটরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে।’

প্রবীর সুমন/এসআর/এএসএম