Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা...
Homeচট্টগ্রামে ২২ মামলার পলাতক আসামি গ্রেফতার 

চট্টগ্রামে ২২ মামলার পলাতক আসামি গ্রেফতার 

চট্টগ্রামে অস্ত্র, ডাকাতি, খুন, মাদকসহ মোট ২২টি মামলার পলাতক আসামি কুখ্যাত সন্ত্রাসী সাত্তার শাহ ওরফে ডিপজল ওরফে শওকতকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) নগরের বাকলিয়া থানার তুলাতলি জামাই বাজার এলাকা থেকে তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে কোতোয়ালি থানা-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেফতার সাত্তার শাহ রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মোট ২২টি মামলা রয়েছে। নগরীর কোতোয়ালি, পাহাড়তলী, ইপিজেড, পতেঙ্গা, বাকলিয়া, চান্দগাঁও, পটিয়া ও হাটহাজারী থানায় হওয়া এসব মামলার মধ্যে কয়েকটিতে তিনি পলাতক ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার ব্যক্তিকে কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআরএএইচ/এমএমকে