Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeচট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে

চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে

চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

রোববার (৩১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
উপকূলীয় তিন জেলায় বজ্রবৃষ্টির আভাস

সোমবার (১ জুন) সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিএ