Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeচবি উপাচার্যের সঙ্গে নাহিদ-হাসনাতের সাক্ষাৎ

চবি উপাচার্যের সঙ্গে নাহিদ-হাসনাতের সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টায় উপাচার্য দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক পরিবেশ, ক্যাম্পাসের শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা, গবেষণা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই মিলে এবং সবার সহযোগিতায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সফলতার অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই। তিনি সব শিক্ষার্থী ও অংশীজনের সহযোগিতা কামনা করেন।

এসময় নাহিদ ইসলাম উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার মান বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক সহাবস্থান বজায় থাকা জরুরি। এক্ষেত্রে শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এসময় এসময় চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অন্যান্য সহকারী প্রক্টর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর অন্যান্য প্রতিনিধি, এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান/ইএ