Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এ রায় সমাজের জন্য উদাহরণ হবে: বাদীপক্ষের আইনজীবী

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলার রায়ের আগে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তিনি...
Homeচার বছর পর একাদশে মোসাদ্দেক, নেই রিশাদ!

চার বছর পর একাদশে মোসাদ্দেক, নেই রিশাদ!

ম্যাচের আগের দিন বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দলের অধিনায়কের কাছেই রিশাদকে নিয়ে প্রশ্ন করা হয়। বিগব্যাশ খেলে আসায় এই সিরিজে রিশাদ বাংলাদেশের বাড়তি এবং অস্ট্রেলিয়ার জন্য থ্রেট হতে পারেন কিনা! অথচ সিরিজের প্রথম ম্যাচে রিশাদকে একাদশেই রাখেনি বাংলাদেশ। অন্যদিকে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানো অস্ট্রেলিয়া দলে অভিষেক হয়েছে লিয়াম স্কোয়াটের।

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে সেই সিরিজে বাংলাদেশের হয়ে খেলা একজন ক্রিকেটারও নেই এবারের দলে। এই ম্যাচ দিয়ে ৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। চট্টগামে সিরিজ জেতা ওই ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে দুটো পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। ফিরেছেন তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক। তবে একাদশে রাখা হয়নি রিশাদ হোসেনকে!

তিন পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, নাহিদ রানার সঙ্গে পেস আক্রমণে আছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। আর স্পিনে অধিনায়ক মিরাজ ও বাহাতি স্পিনার তানভীর ইসলাম। ব্যাটিংয়ে ওপেনিং করবেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। এরপর নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। আর ৬ নম্বরে মোসাদ্দেক।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাট শর্ট, কুপার কনলি, জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

এসকেডি/আইএন