Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম...
Homeছয় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

ছয় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

ঢাকার নৌবাহিনী কলেজে দুই দিনব্যাপী ‌‘জাতীয় বিজ্ঞান মেলা ও সহশিক্ষা কার্যক্রম-২০২৬’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মেলায় ঢাকা শহরের প্রায় ২০০টি স্কুল ও কলেজের ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন।

রোববার (১৭ মে) জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্-আল-মাকসুস, চেয়ারম্যান কলেজ গভর্নিং বডি ও কমান্ডার ঢাকা নৌ অঞ্চল। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর শরমিন্দ নীলোৎপল এবং প্রফেসর মোহাম্মদ খুরশেদ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌবাহিনী কলেজ ঢাকার অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদার। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্-আল-মাকসুস বলেন, আজকের জাতীয় বিজ্ঞান মেলার আয়োজন অত্যন্ত চমৎকার, সুশৃঙ্খল ও জাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এমন সুন্দর আয়োজন দেখে আমি সত্যিই আনন্দিত ও মুগ্ধ

১৬ ও ১৭ মে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় বিজ্ঞানভিত্তিক নানা প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসকে প্রাণবন্ত করে তোলে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সঙ্গে যুক্ত এবং সাবেক অধ্যাপক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ মামুন হাবিব।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গবেষণামুখী ও সৃজনশীল করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দুই দিনব্যাপী আয়োজনে ছিল বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী, রোবটিক্স ও প্রযুক্তি উদ্ভাবন, ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপ বুক, পোস্টার প্রদর্শনী, গেমিং জোন, রুবিক্স কিউব প্রতিযোগিতা, কুইজ, গণিত অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা দর্শনার্থীদের মুগ্ধ করে।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ দেন।

সমাপনী বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও সহশিক্ষা কার্যক্রম-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নৌবাহিনী কলেজ ঢাকা কর্তৃপক্ষ।

এমআইএইচএস/