Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বিনিয়োগকারীর দাবি ‘চিরস্থায়ী’, টাকা থাকবে ‘নিরাপদ’

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অদাবিকৃত লভ্যাংশ, অবণ্টিত শেয়ার ও আইপিও সংক্রান্ত অর্থ সুরক্ষায় বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। একটি কেন্দ্রীয় তহবিলে অর্থ জমা রাখার পাশাপাশি...
Homeছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বায়ুদূষণের শীর্ষে আজ রাজধানী ঢাকা। মানের দিক থেকে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টা ৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আরও পড়ুন:
বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ
বায়ুদূষণের কারণে সৃষ্ট মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরটির দূষণ স্কোর ১৫৩ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এরপর রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর।

এসএনআর/জেআইএম