দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের একযুগ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুভেচ্ছাবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ১২ বছর গৌরবময় পথচলায় জাগো নিউজ ২৪-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।’
আমিনুল ইসলাম আরও বলেন, ‘একযুগ ধরে দেশের উন্নয়ন, জনদুর্ভোগ এবং বিশেষ করে ক্রীড়াঙ্গনের খবরাখবর সাহসিকতার সাথে তুলে ধরে আপনারা পাঠকদের আস্থা অর্জন করেছেন। তারুণ্যের শক্তিকে উদ্বুদ্ধ করতে আপনাদের ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা বজায় রেখে জাগো নিউজ আরও বহুদূর এগিয়ে যাক—এই প্রত্যাশা রইলো।’
‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। শুরু থেকেই জাগো নিউজ নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ তাৎক্ষণিকভাবে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ।
রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদন, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম ও ফিচারসহ নানা বিষয়ের সংবাদ ও বিশ্লেষণ প্রকাশিত হয় এই পোর্টালে। দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে উঠেছে জাগো নিউজের মেধাবী সংবাদকর্মী দল।
বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি এবং অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাগো নিউজ।
আরআই/এমএমআর

