Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পথচারী বৃদ্ধা গুলিবিদ্ধ

খুলনায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আছিয়া বেগম (৭০) নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) রাতে মহানগরীর গল্লামারী ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়...
Homeজাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. জিসান আলম (১৯) এক যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রোববার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

শনিবার (২৩ মে) সন্ধ্যার দিকে মিরপুর বারেক মোল্লা এলাকায় অভিযান পরিচালনা করে জিসানকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শনিবার (২৩ মে) মিরপুর থানার ৬০ ফিট রোডে বারেক মোল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিসান আলমকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে ৯০ হাজার ১০০ টাকার জালনোট ও জাল নোট তৈরির সরঞ্জাম একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

জব্দকৃত জালনোটের মধ্যে ৫০টি এক হাজার টাকার, ৫৭টি পাঁচশত টাকা, ৩৬টি দুইশত টাকার, ৪৪টি একশত টাকারসহ মোট ৯০ হাজার একশত টাকার নোট রয়েছে। গ্রেফতার জিসানের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/এসএএইচ

০১৭৭০৭০৭০২৭