Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯...
Homeজুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

 

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে তিনি জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

হাসপাতালে তিনি তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

আরএএস/এসএনআর