Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

Spies, Sanctions, Cyberattacks: China and the U.S. Clash Behind the Scenes

After months of avoiding confrontation, the Trump administration has taken recent steps to call out China on Iran, artificial intelligence and spying.
Homeটি-টোয়েন্টিতে বিরাট কোহলির ১০ সেঞ্চুরি ও দ্রুততম ১৪ হাজার রান

টি-টোয়েন্টিতে বিরাট কোহলির ১০ সেঞ্চুরি ও দ্রুততম ১৪ হাজার রান

ভারতীয় ব্যাটার বিরাট কোহলির ব্যাট যেন আবারও কথা বলল রেকর্ডের ভাষায়। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অপরাজিত ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলতে গিয়ে একের পর এক ইতিহাস গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটার।

টি-টোয়েন্টিতে দ্রুততম ১৪ হাজার রান পূর্ণ করার পাশাপাশি হয়েছেন প্রথম ভারতীয় হিসেবে ১০টি টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিকও। একই ম্যাচে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে নিয়েছেন কোহলি।

এই এক ইনিংসে বিরাট কোহলি যে সব রেকর্ড গড়লেন, সেগুলো তুলে ধরা হলো-

১০: কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বিরাট কোহলির অপরাজিত ১০৫ রান ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে তার ১০ম সেঞ্চুরি, যা এই ফরম্যাটে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। টি-টোয়েন্টিতে ১০ বা তার বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় কোহলি এখন চতুর্থ- ক্রিস গেইল (২২), বাবর আজম (১৩) ও ডেভিড ওয়ার্নারের (১০) পর।

৪০৯ ইনিংস: টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করতে কোহলির লেগেছে ৪০৯ ইনিংস। এই মাইলফলকে পৌঁছাতে তিনিই সবচেয়ে দ্রুততম ব্যাটার, পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে (৪২৩ ইনিংস)। কোহলি টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান করা ষষ্ঠ ব্যাটার এবং প্রথম ভারতীয়।

৯ সেঞ্চুরি: আইপিএলে কোহলির সেঞ্চুরি এখন ৯টি, যা দ্বিতীয় সর্বোচ্চ জস বাটলারের (৭) চেয়ে দুইটি বেশি। এই ৯ সেঞ্চুরির মধ্যে ৩টিই এসেছে রান তাড়া করতে নেমে, যা বাটলারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

২৭৯ ম্যাচ: আইপিএলে কোহলি এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার। বুধবার তিনি খেলেছেন নিজের ২৭৯তম ম্যাচ, পেছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে, যাদের দুজনেরই ম্যাচ সংখ্যা ২৭৮টি করে।

২১: আইপিএলে কোহলির ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার এখন ২১টি, যা ভারতীয়দের মধ্যে রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। সব মিলিয়ে শুধু এবি ডি ভিলিয়ার্স (২৫) ও ক্রিস গেইল (২২) তার চেয়ে এগিয়ে।

১০: আইপিএলে সফল রান তাড়ায় বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কালের মধ্যে এখন ১০টি পঞ্চাশোর্ধ্ব জুটি, যা যেকোনো জুটির মধ্যে সর্বোচ্চ। সফল ১৪টি রান তাড়ায় তারা যোগ করেছেন ১০৩৫ রান, যার মধ্যে রয়েছে চারটি শতরানের জুটি।

৪৬: কেকেআরের বিপক্ষে অপরাজিত ১০৫ রানের ইনিংসে কোহলি মিডউইকেট অঞ্চলে খেলেছেন ৪৬ রান, যা ক্রিকইনফোর বল-বাই-বল তথ্য অনুযায়ী টি-টোয়েন্টি ক্যারিয়ারে ওই অঞ্চলে তার সর্বোচ্চ। আইপিএলের এক ইনিংসে মিডউইকেট অঞ্চলে এর চেয়ে বেশি রান করেছেন মাত্র ছয় ব্যাটার।

১০৫*: রায়পুরে অনুষ্ঠিত ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচের ইতিহাসে কোহলির ১০৫* এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ভেন্যুতে টি-টোয়েন্টি সেঞ্চুরি করা আর একমাত্র ব্যাটার কেন উইলিয়ামসন, যিনি ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কেপ কোবরাসের বিপক্ষে করেছিলেন ১০১* রান।

১: আইপিএলের ইতিহাসে টানা দুই ম্যাচে শূন্য রানের পর সেঞ্চুরি করা প্রথম ব্যাটার এখন বিরাট কোহলি। এর আগে লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টানা দুই ম্যাচে ডাক মেরেছিলেন তিনি।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির আগে আরও পাঁচ ব্যাটার টানা দুই ডাকের পর সেঞ্চুরি করেছিলেন- ডেভিড ওয়ার্নার (১০২*, ২০১১), রাইলি রুশো (১০০*, ২০২২), রোহিত শর্মা (১২১*, ২০২৪), সাঞ্জু স্যামসন (১০৯*, ২০২৪) এবং হাসান নওয়াজ (১০৫*, ২০২৫)।

আইএইচএস/