Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কিশোরগঞ্জে ছাত্রদলের জেলা শাখার আংশিক নতুন কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে...
Homeডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ডেমরার সুলতানা কামাল ব্রিজ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাদ্দাম হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করে।

তাকে হাসপাতালে নিয়ে আসা ওবায়দুল হক নামের এক ব্যক্তি জানান, ডেমরার সুলতানা কামাল ব্রিজের পশ্চিম ঢালে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদ্দাম গুরুতর আহত হন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সাদ্দামের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাসার এলাকায়। তার বাবার নাম আব্দুল লতিফ।
তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস