Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা নিয়ে জাতিসংঘ মহাসচিবকে কী জানালেন আরাঘচি?

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস-কে অবহিত করেছেন ইসলামি প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অসৎ আচরণ...
Homeঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

ঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (২২ মে) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি আবহাওয়া অফিস আরও জানিয়েছে, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই গরমের অনুভূতি আগামী কিছু সময় অব্যাহত থাকতে পারে।

আরএএস/এমকেআর