Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeতাওহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটে জয় মোহামেডানের

তাওহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটে জয় মোহামেডানের

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও আবার মিডল অর্ডারে অধিনায়ক তাওহিদ হৃদয় আর তাইবুর রহমান পারভেজের চওড়া ব্যাটে জিতলো মোহামেডান।

প্রথম দিন সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটের স্বস্তির জয়ে এবারের লিগ শুরু করা মোহামেডান আজ বৃহস্পতিবার দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে লিগ টেবিলে অবস্থান সুদৃঢ় করলো। প্রথম ম্যাচের মতো এদিনও মোহামেডানের পেস বোলিং ডিপার্টমেন্টে দুর্বলতা ধরা পড়ে।

সিটি ক্লাবের মতো দলও ৩৭ ওভারের ম্যাচে প্রায় দু’শ রান করে ফেলেছিল। আজও ব্রাদার্স ইউনিয়নের ব্যাটারদের প্রবল প্রতিরোধের মুখে ভেস্তে যায় মোহামেডানের ফ্রন্টলাইন বোলিং। সবচেয়ে মার খেয়েছেন এই সেদিন জাতীয় দলের হয়ে খেলা রিপন মণ্ডল।

আজ ৯ ওভারে ২ উইকেট পেলেও ৬৭ রান দিয়েছেন রিপন মণ্ডল। অপর পেসার মুশফিক হাসান ১ উইকেট পেয়েছেন ৩৮ রানে। অন্যদিকে মোহামেডানের তিন বোলার তাইবুর রহমান পারভেজ (২/২২), নাইম আহমেদ (২/২৮) আর তানভীর ইসলাম (৯ ওভারে ১/৪০) ৫ উইকেটের পতন ঘটিয়ে ব্রাদার্সকে কম রানে বেঁধে ফেলেন। যদিও প্রথম খেলায় গোপীবাগের দলটি অলআউট হয়েছিল মাত্র ৮২ রানে।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মোহামেডানের ধারহীন বোলিংয়ের বিপক্ষে দু’শ পার হয়ে যায় গোপীবাগের দলটি। ৪৫ ওভারে ২০৯ রানে থামে ব্রাদার্স। পেসার রিপন মণ্ডল (৯ ওভারে ২/৬৭) একা নন, মার খেয়েছেন মোহামেডানের অপর পেসার মোসাদ্দেক হাসানও। তিনিও আহামরি কিছু করতে পারেননি।

এই সামান্য কটা রানের পিছু ধাওয়া করতে গিয়ে পরপর দুই খেলায় টপ অর্ডার ব্যাটিং লাইনে আবারও ফাটল ধরে সাদা-কালোদের। প্রথম দিন তবু এনামুল হক বিজয় ৮৮ বলে খেলেছিলেন ৮০ রানের সাহসী ও সাবলীল ইনিংস। আজ টপ অর্ডারে কারও ব্যাট কথা বলেনি।

নাইম শেখ ফিরে গেছেন ১১ রানে। এনামুল হক বিজয় ফিরেছেন মাত্র ১ রানে। তিন নম্বরে নামা বাঁহাতি পারভেজ হোসেন ইমন (১৮) এদিনও সুবিধা করতে পারেননি। ৫০ রানে ৩ উইকেট পতনের পর মোহামেডানের হাল ধরেন তাওহিদ হৃদয় আর তাইবুর রহমান পারভেজ।

চতুর্থ উইকেটে তারা দুজন ১২৭ রান যোগ করেন। অধিনায়ক তাওহিদ হৃদয় ৮৫ বলে ৮২ আর তাইবুর রহমান পারভেজ ১০০ বলে ৭৪ রানের আরও আত্মবিশ্বাসী ও কার্যকর ইনিংস খেলে মোহামেডানকে জয়ের নায়ক হন।

ব্রাদার্স ইউনিয়ন: ২০৯/১০, ৪৫ ওভার, (আদিল বিন সাদিক ২৪, শাহরিয়ার কোমল ২৩, সাজিদ ২৩, ফয়সাল আহমেদ রায়হান ২৩, সোহাগ গাজী ৫০, শফিকুল ১৭; রিপন মণ্ডল ২/৬৭, মুশফিক হাসান ২/৩৮, তাইবুর রহমান পারভেজ ২/২২, নাইম আহমেদ ২/২৮, তানভীর ইসলাম ১/৪০, আফিফ ১/১১)।

মোহামেডান: ২১০/৫, ৪৩.১ ওভার, (নাইম শেখ ১১, বিজয় ১, পারভেজ হোসেন ইমন ১৮, তাওহিদ হৃদয় ৮২, তাইবুর রহমান পারভেজ ৭৪, আফিফ হোসেন ধ্রুব ১০* , ইয়াসির আলী চৌধুরী ৯*; সোহাগ গাজী ২/৪৩, শফিকুল ১ উইকেট ও ইয়াসিন আরাফাত মিশু ১/৩৪)।

ফল: মোহামেডান ৫ উইকেটে জয়ী।

এআরবি/আইএইচএস/