Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রডরোঝাই ট্রাকে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েজন। সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায়...
Homeথানায় এসে মহিলা লীগ নেত্রী গ্রেফতার, গাড়িতে তুলতেই ‘জয় বাংলা’ স্লোগান

থানায় এসে মহিলা লীগ নেত্রী গ্রেফতার, গাড়িতে তুলতেই ‘জয় বাংলা’ স্লোগান

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে গ্রেফতার হয়েছেন পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এর আগে মঙ্গলবার (১২ মে) থানার গোল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশি বৈঠক করতে এসেছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা বেগম। এসময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারের পর পুলিশ গাড়িতে তোলার সময় ‘জয় বাংলা’, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দেন কাজী জাহানারা। খবর পেয়ে তার সমর্থকরা থানা চত্বরে আসা শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। রাতেই তাকে নীলফামারী থানায় নেওয়া হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‌‘নীলফামারীর একটি মামলায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাকে নীলফামারী সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়।’

এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ‘কাজী জাহানারাকে সদরের রামগঞ্জের সিদ্দিক আলী হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে তোলা হবে।’

আমিরুল হক/এসআর/এএসএম