Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

হত্যা মামলায় আসাদুজ্জামান নূরের জামিন

নীলফামারীতে হওয়া পৃথক দুটি হত্যা মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অন্যটিতে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে তার...
Homeদায়বদ্ধতা স্মরণ রেখে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

দায়বদ্ধতা স্মরণ রেখে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) দায়বদ্ধতা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (৫ মে) বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এদিন দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ডিসিদের রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

দায়বদ্ধতা স্মরণ রেখে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি ডিসিদের সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে তাদের জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা আছে তা সর্বদা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএইচ/একিউএফ