Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

টেকসই উন্নয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সিলেটের বৃষ্টি

জার্মানির মিউনিখে আন্তর্জাতিক টেকসই উন্নয়নভিত্তিক প্রতিযোগিতা ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি চ্যালেঞ্জ’-এর চূড়ান্ত পর্বে অংশ নিয়ে সাফল্যের নজির গড়েছেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং সিলেটের কৃতি...
Homeদীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশনা প্রধান বিচারপতির

দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশনা প্রধান বিচারপতির

হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন এমন তথ্য জানিয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট বেঞ্চগুলোর বিচারপতিরা পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন মামলা পরিচালনাকারী বেঞ্চসমূহে উল্লেখযোগ্য সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ২৪৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এফএইচ/ইএ