Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এ...
Homeদোকান দখলে অভিযুক্ত সেই জাবি ছাত্রদল নেতাকে শোকজ

দোকান দখলে অভিযুক্ত সেই জাবি ছাত্রদল নেতাকে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রান্তিক গেইট সংলগ্ন এলাকায় দোকান দখলে অভিযুক্ত শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার (৭ মে) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ দেয় সাংগঠনটি।

এদের মধ্যে রয়েছেন দোকান দখলে অভিযুক্ত শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজাসহ তার দুই অনুসারী। তারা হলেন আহ্বায়ক সদস্য মো. জাহিদ হাসান এবং মো. এস এম তানিম হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল জাবি শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মো. রকিব হাসান প্রান্ত/এনএইচআর/জেআইএম