Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কৃষক দলের সভাপতি তুহিন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাসান জাফির তুহিন। সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তুহিনকে...
Homeনড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দিনগত মধ্যরাতে সদরের বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা (২০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) খুলনার ফুলতলা থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালা শাশুড়ির বাড়িতে সপরিবারে বেড়াতে যান সাকিব ও চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এর জেরে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন সাকিব। স্বজনেরা উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্ত কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের মুখে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নেওয়ার পর পরিবার দাবি করেছিল যে, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। কিন্তু ঘটনাস্থলের আলামত ও সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

হাফিজুল নিলু/এমএন/এমএস