Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সরু রাস্তা ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের ১২৩ ফায়ার ফাইটার কাজ করেছে। রাস্তাগুলো সরু হওয়া...
Homeনিভলো কালশী বস্তির আগুন

নিভলো কালশী বস্তির আগুন

অবশেষে রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। পানির সংকট থাকলেও ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুনের সূত্রপাত।

আরও পড়ুন
কালশী বস্তিতে দ্রুত ছড়াচ্ছে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস
দাউ দাউ করে জ্বলছে কালশী বস্তি, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা

তালহা বিন জসিম জানান, সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ইউনিট গিয়ে যুক্ত হয়। একে একে যোগ দেয় ১৫টি ইউনিট। সবগুলো ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণ করতে পানির সংকটে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। দূরবর্তী বিকল্প উৎস থেকে পানির ব্যবস্থা করা হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

টিটি/এমএএইচ/