Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

টেকসই উন্নয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সিলেটের বৃষ্টি

জার্মানির মিউনিখে আন্তর্জাতিক টেকসই উন্নয়নভিত্তিক প্রতিযোগিতা ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি চ্যালেঞ্জ’-এর চূড়ান্ত পর্বে অংশ নিয়ে সাফল্যের নজির গড়েছেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং সিলেটের কৃতি...
Homeনিরপেক্ষ না থেকে নেইমারকে বিশ্বকাপে চান মেসি

নিরপেক্ষ না থেকে নেইমারকে বিশ্বকাপে চান মেসি

নেইমার ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাচ্ছেন কি না, এই নিয়ে জল্পার শেষ নেই। তবে ভক্ত-সমর্থক ও সাবেক ব্রাজিলের তারকারা সবাই দলে চান নেইমারকে। তবে নেইমারকে বিশ্বকাপে চাইলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তিনি বলেছেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং তাকে অবশ্যই বিশ্বকাপে দেখা উচিত।

আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামি তারকা মেসি ‘লো ডে পোল্লো’ অনুষ্ঠানে বলেন, ‘আমরা চাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়রা খেলুক। নেইমার যেকোনো অবস্থাতেই বিশ্বের সেরাদের একজন।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিল ও ফুটবলের জন্য নেইমারের গুরুত্ব অনেক। তাই তাকে বিশ্বকাপে দেখা দারুণ ব্যাপার হবে। আমি নিরপেক্ষ থাকতে পারি না, কারণ সে সবসময়ই সেখানে থাকার যোগ্য।’

বার্সেলোনার একসঙ্গে খেলার কারণে মেসি ও নেইমারের বন্ধুত্বটা বেশ গভীর। চার মৌসুম একসঙ্গে খেলার পর পিএসজিতেও দুই বছর দুই বন্ধু ছিলেন একে-অপরের সতীর্থ। ।

২০২৩ সালে দুজনই পিএসজি ছাড়েন। এরপর মেসি যোগ দেন ইন্টার মিয়ামিতে, আর নেইমার পাড়ি জমান সৌদি ক্লাব আল হিলালে।

নেইমার সম্পর্কে মেসি বলেন, ‘তার ভেতরে আলাদা এক ক্যারিশমা আছে। সে নিজের মতো করে জীবন কাটায়, অন্যের প্রতিক্রিয়া নিয়ে ভাবে না। সে স্বাভাবিক ও প্রাণবন্ত একজন মানুষ।’

গত ডিসেম্বরে বাম হাঁটুতে ছোট অস্ত্রোপচার করান নেইমার। মার্চেও আবার হাঁটুতে চিকিৎসা নিতে হয় তাকে।

আইএন