Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeপদত্যাগ করবেন না মমতা ব্যানার্জী, কি ঘটছে পশ্চিমবঙ্গে?

পদত্যাগ করবেন না মমতা ব্যানার্জী, কি ঘটছে পশ্চিমবঙ্গে?

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।

টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-এর কাছে পরাজিত হলেও মমতা ব্যানার্জী দাবি করেন, তিনি আসলে হারেননি। তার দাবি, বিজেপি যে ম্যান্ডেট পেয়েছে তা লুটের ফল।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি হারিনি, তাই আমি রাজভবনে যাবো না। আমি পদত্যাগও করবো না।

তার এই অবস্থানের কারণে নতুন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, যা রাজ্যের গভর্নর আর এন রবি-এর কাছে নিষ্পত্তির জন্য যেতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে নির্বাচন কমিশনের সূত্র জানায়, যদি বিজয়ী দল সরকার গঠনের দাবি জানায় এবং গভর্নর তাদের আমন্ত্রণ জানান, তাহলে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন নাও হতে পারে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ ৭ মে শেষ হচ্ছে। ফলে সরকার গঠনের জন্য বিজেপির হাতে খুব অল্প সময় রয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম