Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাওয়াল জাতীয় উদ্যানে ভাগাড় নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ভাওয়াল জাতীয় উদ্যান ও সংলগ্ন সংরক্ষিত বনভূমিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএস (ময়লা ফেলার ভাগাড়) নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই এলাকায় বর্জ্য ফেলা থেকে...
Homeপাকিস্তানের আতিথেয়তায় খুশি, আশা পূরণ করতে পারার সন্তুষ্টি নাহিদের

পাকিস্তানের আতিথেয়তায় খুশি, আশা পূরণ করতে পারার সন্তুষ্টি নাহিদের

পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। দলটির হয়ে ফাইনাল খেলতে পাকিস্তান উড়ে গিয়েছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ফাইনালে পেশোয়ারের জয়ে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

গতকাল হায়দরাবাদ কিংসমেনকে ফাইনালে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে পেশোয়ার। ৪ ওভারে একটি মেইডেনসহ ২২ রান খরচায় ২ উইকেট নেন নাহিদ রানা। এরই মধ্যে দেশে ফিরেছেন এই পেসার, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, দলের প্রত্যাশা পূর্ণ করতে পেরেই সন্তষ্ট।

নাহিদ রানা বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিলো, সেটা পূরণ করতে পারছি। ভালো লাগছে।’

আগামী ৮ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। পাকিস্তানের কন্ডিশন ও খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পাওয়ার অভিজ্ঞতা টেস্ট ক্রিকেটে কাজে লাগাতে চান নাহিদ রানা।

দীর্ঘদেহী এই পেসার বলেন, ‘আসলে টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট টোটালি ডিফরেন্ট। সো আমি চেষ্টা করবো আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছি, ওই জিনিসটাই টেস্টে করতে।’

পাকিস্তানের আতিথেয়তা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। নাহিদের ভাষায়, ‘ভালো। ভালোই উপভোগ করেছি।’

এসকেডি/এমএমআর