Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঘুরতে গেলে গাড়িতে এই ৫ গ্যাজেট রাখা জরুরি

  বন্ধু, পরিবার কিংবা প্রিয় মানুষদের সঙ্গে রোড ট্রিপের আনন্দই আলাদা। নিজের সময়মতো যাত্রা, মাঝপথে ইচ্ছামতো বিরতি আর নতুন নতুন জায়গা ঘুরে দেখার আনন্দ অন্য...
Homeপুরোনো সিলেবাসে এসএসসি পরীক্ষা, অনিশ্চয়তায় ৫৪ শিক্ষার্থী

পুরোনো সিলেবাসে এসএসসি পরীক্ষা, অনিশ্চয়তায় ৫৪ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয়ে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে এমসিকিউ (বহু নির্বাচনি) পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ৫৪ জন পরীক্ষার্থী ফল নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার শম্ভুপুরা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, আতাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী বৃহস্পতিবার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেয়। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন শিক্ষার্থীকে ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের হাতে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়।

ফলে নির্ধারিত পাঠ্যসূচির বাইরে প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য হন ওই শিক্ষার্থীরা। এতে তাদের ফলাফল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে কেন্দ্র এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সমাধান ও ন্যায্য মূল্যায়নের দাবি জানান।

কেন্দ্র সচিব ও শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা জানান, ভুলটি হল সুপারের কারণে হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয়। দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/জেআইএম