Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শাকিব খানকে নিয়ে চাপের মুখেও চমক দিতে চান জাহিদ নিরব

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। আসছে ঈদুল আজহায় মুক্তির লক্ষে এটি নির্মিত হচ্ছে। সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। আর সেই...
Homeপৌঁছালো লিমনের মরদেহ, বৃষ্টির আনার প্রক্রিয়া চলছে

পৌঁছালো লিমনের মরদেহ, বৃষ্টির আনার প্রক্রিয়া চলছে

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সরকার।

লিমনের মরদেহ সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারের পক্ষে মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেয়।

আরও পড়ুন:
ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

মরদেহ হস্তান্তরের সময় প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দায়ীদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

এর আগে গত ২ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়। এ সময় মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা মরদেহ পাঠানোর প্রক্রিয়া তদারকি করেন। ৩০ এপ্রিল টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস তার মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে।

এরপর মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট পরিবারের সম্মতি নিয়ে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয়। বর্তমানে তার মরদেহ একটি ফিউনারেল হোমে রয়েছে এবং দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, আগামী ৬ মে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন ৭ মে তার মরদেহ দেশে পাঠানোর জন্য ফ্লাইট বুকিংয়ের চেষ্টা চলছে। এ বিষয়ে মায়ামি কনস্যুলেট ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস একযোগে কাজ করছে।

জেপিআই/এসএনআর/এমএস