Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ফোডেন, পালমার, ম্যাগুয়ারকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল শুক্রবার আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন। তবে ঘোষিত স্কোয়াডে বড় তারকাদের কয়েকজন জায়গা না পাওয়ায় চমকে গেছেন অনেক...
Homeপ্রধানমন্ত্রীকে দেখে রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে স্লোগান

প্রধানমন্ত্রীকে দেখে রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে স্লোগান

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখা করে যাওয়ার সময় স্থানীয়রা বিচারের দাবিতে স্লোগান দেন। এ সময় আসামির ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

বৃহস্পতিবার (২১ মে) রাত রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী শিশু রামিসার বাসায় অবস্থান করেন। এরপর বাসা থেকে বের হলে স্থানীয় কয়েকশ মানুষ প্রধানমন্ত্রীকে দেখে বিচার দাবি করেন।

এ সময় স্থানীয়রা স্লোগান দেন- ‘তুমি কে আমি কে রামিসা রামিসা’, ‘এক দফা এক দাবি আসামির ফাঁসি’, ‘বিচার চাই বিচার চাই রামিসার হত্যার বিচার চাই‘, ‘ফাঁসি ফাঁসি চাই খুনির ফাঁসি চাই’, ‘আমার বোন মরলো কেন জবাব চাই জবাব চাই’।

এর আগে প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় অবস্থান করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ছিলেন।

টিটি/জেএইচ