Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এ রায় সমাজের জন্য উদাহরণ হবে: বাদীপক্ষের আইনজীবী

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলার রায়ের আগে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তিনি...
Homeফটিকছড়িতে বন্দুকসহ এক ব্যক্তি আটক

ফটিকছড়িতে বন্দুকসহ এক ব্যক্তি আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি দেশীয় এলজি বন্দুক ও সাত রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার ধুরুং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ইসমাইল (৩৫)। তিনি উপজেলার উত্তর ধুরুং এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

র‍্যাব-৭ চট্টগ্রাম সূত্রে জানা গেছে, ধুরুং জুবলি স্কুলের উত্তর পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভোর সাড়ে ৪টার দিকে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

তল্লাশির সময় তার কাছে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

এমআরএএইচ/বিএ