Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শান্তকে ‘ভাগ্যবান’ বললেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকে সামনে রেখে সিলেটে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিকুর রহিম। সেখানে বর্তমান বাংলাদেশ দলের বোলিং আক্রমণ, টেস্ট অধিনায়ক...
Homeফতুল্লায় বাসায় বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার মৃত্যু

ফতুল্লায় বাসায় বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল।

এ ঘটনায় আরও তিনজন চিকিৎসাধীন। তারা হলেন—মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।

শুক্রবার (১৫ মে) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদেরের মৃত্যু হয়। সোমবার (১১ মে) ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আব্দুল কাদেরসহ চারজনকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক বলেন, সোমবার ভোর ছয়টার দিকে বিকট শব্দ শুনে আমরা বাসা গিয়ে দেখতে পান, একই পরিবারের কয়েকজন সদস্য দগ্ধ অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে ভর্তি দেন চিকিৎসকরা।

তিনি আরও বলেন, আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক ছিলেন। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর লাকিবাজার এলাকায় বসবাস করতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে দগ্ধ হয়ে চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আব্দুল কাদের শুক্রবার (১৫ মে) বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া আহত তিনজনের মধ্যে মেহেদী (১৮ শতাংশ দগ্ধ), সাকিব (১৭ শতাংশ দগ্ধ) ও রাকিব (২৫ শতাংশ দগ্ধ)। তাদের অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/