Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম...
Homeফাইনাল নিয়ে মোহামেডানের সঙ্গে জরুরি আলোচনায় বসছেন তাবিথ

ফাইনাল নিয়ে মোহামেডানের সঙ্গে জরুরি আলোচনায় বসছেন তাবিথ

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনাল খেলবো না, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে হবে-গত ১২ মে বাফুফেকে চিঠি দিয়ে এই আল্টিমেটাম দিয়েছিল মোহামেডান।

চিঠি পাওয়ার ৬ দিন পর টনক নড়েছে বাফুফের। অতীতে মোহামেডানের এমন অনেক ন্যায্য দাবিকে বাফুফে গুরুত্ব না দিলেও এবার ফাইনালের জন্য নির্ধারিত সময়ের ২৪ ঘন্টা আগে মোহামেডানের সাথে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বাফুফে।

রোববার বাফুফের সদস্য ও প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী চিঠি লিখেছেন মোহামেডানকে। জাকির হোসেন চৌধুরী আবার মোহামেডানেরও পরিচালক।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ বরাবর লেখা চিঠিতে সোমবার বিকেল ৪ টায় নীতিনির্ধারক পর্যায়ের একজন প্রতিনিধিকে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে ফেডারেশন কাপ ফাইনাল নিয়ে আলোচনায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

মোহামেডান কি অংশ নেবে এই আলোচনায়? জানতে চাইলে ক্লাবটির পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান জাগো নিউজকে বলেন ‘ক্লাবের প্রতিনিধি হিসেবে আমি বাফুফে সভাপতির সাথে আলোচনা করতে যাবো।’

মঙ্গলবার বসুন্ধরা কিংসের ভেন্যু কিংস অ্যারেনায় ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের তারিখ নির্ধারণ আছে। প্রতিপক্ষ স্বাগতিক দল হওয়াতেই ঐ ভেন্যুতে না খেলার চিঠি দিয়েছে মোহামেডান।

অতীতে এই মাঠে কিংসের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে মোহামেডানকে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে। সেইসব তীক্ত অভিজ্ঞতার কারনেই মোহামেডান নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের দাবি করেছে।

আরআই/এমএসএম