Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রডরোঝাই ট্রাকে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েজন। সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায়...
Homeবন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন

বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বাসভবন, চেম্বার ও বিভিন্ন শাখায় অব্যবহৃত (জিরো কল) টেলিফোন নম্বর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

হাইকোর্ট বিভাগের বিভাগের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের চেম্বার, বাসভবন, বিভিন্ন শাখা ও অফিসারদের চেম্বারের ৯৪টি জিরো কল টেলিফোন নম্বরগুলো বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ অবস্থায় নম্বরগুলো বিচারপতিদের চেম্বার, বাসভবন, বিভিন্ন শাখা ও অফিসারদের চেম্বারে ব্যবহৃত হলে তা আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রশাসন শাখাকে অবহিত করার জন্য অনবরোধ করা হলো।

এফএইচ/এসএএইচ