Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

হবিগঞ্জে গাড়ির ধাক্কায় দুই বন্ধু নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমাবার (২৫ মে) দিবাগত রাতে মাধবপুরের নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় এ দুর্ঘটনা...
Homeবাউফলে ৩২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ চার কিশোরীর

বাউফলে ৩২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ চার কিশোরীর

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হওয়ার প্রায় ৩২ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারগুলোর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজদের মধ্যে সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার রায়সা (১৩)। আয়েশা আক্তার (১৫) নামের আরেকজন অন্য একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) সকালে তারা প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন শেষে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে বিদ্যালয়ে এবং পরে আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী ওইদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। পরে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সহপাঠীদের সঙ্গে কথা বলে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় রোববার রাত ১২টার দিকে বাউফল থানায় সাধারণ ডায়েরি জিডি) করেন স্বজনরা।

জিডির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ‌‘নিখোঁজ কিশোরীদের কারও কাছেই ফোন নেই। ফলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে বাস ও লঞ্চসহ বিভিন্ন যাতায়াত মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘চার মেয়ে নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। তাদের সন্ধানে কাজ চলছে।’

মাহমুদ হাসান রায়হান/এসআর/এএসএম