Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঘুরতে গেলে গাড়িতে এই ৫ গ্যাজেট রাখা জরুরি

  বন্ধু, পরিবার কিংবা প্রিয় মানুষদের সঙ্গে রোড ট্রিপের আনন্দই আলাদা। নিজের সময়মতো যাত্রা, মাঝপথে ইচ্ছামতো বিরতি আর নতুন নতুন জায়গা ঘুরে দেখার আনন্দ অন্য...
Homeবিগত সময়ে শিক্ষাব্যবস্থা ধ্বংসের চেষ্টা হয়েছিল: এমপি এনামুল হক

বিগত সময়ে শিক্ষাব্যবস্থা ধ্বংসের চেষ্টা হয়েছিল: এমপি এনামুল হক

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনাম বলেছেন, বিগত সময়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়ে গুণগত পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (৯ মে) দুপুরে পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামী প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চাও জরুরি। পটিয়ায় শিগগিরই একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপন করা হবে। যার মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের বাইরে চাকরির সুযোগও সৃষ্টি হবে।

পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. শামসুদ্দিন শিশির, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মোহাম্মদ একরামুল হক, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, শফিকুল আলম চেয়ারম্যান প্রমুখ।

এমডিআইএইচ/এমএমকে