Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

হবিগঞ্জে গাড়ির ধাক্কায় দুই বন্ধু নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমাবার (২৫ মে) দিবাগত রাতে মাধবপুরের নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় এ দুর্ঘটনা...
Homeবিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ

বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য কারখানাগুলোতে প্রায় শতভাগ বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে।

সংগঠনটির আওতাধীন ঢাকা ও চট্টগ্রাম জোনের মোট দুই হাজার ১৩৪টি সচল কারখানার তথ্য বিশ্লেষণ করে তা জানা গেছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, মার্চ মাসের বেতন সব কারখানায় শতভাগ পরিশোধ করা হয়েছে। এপ্রিলের বেতন দেওয়া হয়েছে দুই হাজার ১২৮টি কারখানায়, যা মোট কারখানার ৯৯ দশমিক ৭২ শতাংশ।

ঈদ বোনাস সুবিধা দেওয়া হয়েছে দুই হাজার ১২৫টি, অর্থাৎ ৯৯ দশমিক ৫৮ শতাংশ কারখানায়। এছাড়া মে মাসের অগ্রিম বেতন দুই হাজার ২৩টি কারখানায় পরিশোধ করা হয়েছে, যা মোট প্রতিষ্ঠানের ৯৪ দশমিক ৮০ শতাংশ।

ঢাকা জোনের হিসাব অনুযায়ী, এক হাজার ৭৯৪টি কারখানার সবগুলোতেই মার্চের বেতন পরিশোধ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ৯৯ দশমিক ৭৮ শতাংশ কারখানায় এপ্রিলের বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়েছে। বাকি অল্প কয়েকটি কারখানায় এপ্রিলের বেতন ও বোনাস দেওয়া প্রক্রিয়াধীন। পাশাপাশি মে মাসের অগ্রিম বেতনও প্রায় ৯৫ শতাংশ কারখানায় পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম জোনের ৩৪০টি কারখানার সবগুলোতেই মার্চের বেতন পরিশোধ হয়েছে। এপ্রিলের বেতন পরিশোধের হার ৯৯ দশমিক ৪১ শতাংশ এবং ঈদ বোনাস দেওয়া হয়েছে ৯৮ দশমিক ৫৩ শতাংশ কারখানায়। এ জোনে মে মাসের অগ্রিম বেতন পরিশোধের হার ৯৪ শতাংশের বেশি।

বিজিএমইএ জানিয়েছে, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করছে। এরই মধ্যে ঢাকা জোনের প্রায় ৮৬ শতাংশ কারখানায় ছুটি শুরু হয়েছে এবং আগামী ২৭ মে’র মধ্যে বাকি কারখানাগুলোও ছুটিতে যাবে।

আইএইচও/একিউএফ