Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সমকালীন সাহিত্য-ডিসকোর্সে ‘নাগরিক চোখ’

আবদুল্লাহ মজুমদার ‘নাগরিক চোখ’ সমকালীন বাংলা সাময়িকী-সংস্কৃতির প্রেক্ষাপটে কেবল একটি প্রকাশনা নয়; বরং এটি সময়, সমাজ ও সভ্যতার অন্তঃপ্রবাহকে পাঠের ভিন্নতর পরিসরে পুনর্গঠনের সচেতন সাহিত্য-প্রয়াস।...
Homeবিজেপি শাসিত ভারতে ধর্মীয় গল্পের সিনেমা মানেই সুপারহিট

বিজেপি শাসিত ভারতে ধর্মীয় গল্পের সিনেমা মানেই সুপারহিট

রিতেশ দেশমুখ অভিনীত ধর্মীয় চেতনায় ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা ‘রাজা শিবাজি’ ভারতীয় বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে। মুক্তির ২০ দিনের মাথায় সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১০২ কোটি রুপি। ধীরে ধীরে ১১০-১১৫ কোটি রুপির দিকে এগোচ্ছে বলে ট্রেড বিশ্লেষকদের ধারণা।

তৃতীয় বুধবারেও সিনেমাটি ভালো অবস্থান ধরে রেখেছে এবং সেদিনই প্রায় ১.১০ কোটি রুপি আয় করেছে।

ট্রেড অ্যানালিস্টরা বলছেন, ভারতের মতো বাজারে ঐতিহাসিক ও ধর্মীয় আবেগনির্ভর সিনেমা দর্শকদের মধ্যে আলাদা ধরনের টান তৈরি করছে। বিশেষ করে হিন্দু ধর্মের মহাত্ম প্রকাশ হয় এমন সব গল্পের ব্যবসা রমরমা। হিন্দু ধর্মের নানা বীর, ব্যক্তিত্বদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে প্রযোজক-পরিচালকরা দর্শক টানতে সক্ষম হচ্ছেন।

ছত্রপতি শিবাজি মহারাজ বা রাজা শিবজি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মোঘল সাম্রাজ্যের তুমুল ক্ষমতার যুগে তিনি নিজের সাম্রাজ্যের জন্য লড়াই করে গেছেন। বর্তমান বিজেপি শাসিত ভারতে তাকে একতরফা চিন্তায় হিরো হিসেবে দেখাতে গিয়ে মুসলিম ধর্মের অনুসারী মোঘল শাসক ও অনুসারীদের নানাভাবে ছোট করা হয় বলে অভিযোগ আছে। সেই চিন্তা ও চেতনা নিয়ে একের পর এক সিনেমা নির্মাণ হচ্ছে। সেগুলো ভালো ব্যবসাও করছে বক্স অফিসে।

সেই ধারাবাহিকতায় ‘রাজা শিবাজি’ মুক্তির পর থেকেই ভালো দাপট দেখাচ্ছে। মারাঠি সিনেমার ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। এতদিন এই রেকর্ডটি ‘সাইরাত’ ও ‘বাইপান ভারি দেভা’র মতো জনপ্রিয় ছবির দখলে ছিলো।

তবে বিশেষজ্ঞদের মতে, সিনেমাটির বেশিরভাগ আয় এসেছে মহারাষ্ট্রের বাইরে থেকেও। যা এটিকে আরও বিস্তৃত বাজারে সফল করেছে।

একই সঙ্গে আলোচনায় এসেছে ধর্মীয় ও ঐতিহাসিক কাহিনিভিত্তিক সিনেমার জনপ্রিয়তার ব্যাপারটি। বিশেষ করে বর্তমান রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এ ধরনের সিনেমাগুলো বেশি ব্যবসা সফল হচ্ছে। তবে এতে করে ইতিহাস বিকৃতির অভিযোগও রয়েছে।

 

এলআইএ