Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এ রায় সমাজের জন্য উদাহরণ হবে: বাদীপক্ষের আইনজীবী

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলার রায়ের আগে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তিনি...
Homeবিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ‘প্রার্থনায়’ জাপানি কোচ মোরিয়াসু

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ‘প্রার্থনায়’ জাপানি কোচ মোরিয়াসু

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধাক্কার আশঙ্কায় আছে জাপান। দলের অধিনায়ক ও মাঝমাঠের ভরসা ওয়াতারু এন্দো এখনও পুরোপুরি ফিট নন। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

লিভারপুলের এই মিডফিল্ডার ফেব্রুয়ারিতে ক্লাব ফুটবলের ম্যাচে পায়ের চোটে পড়েছিলেন। চোট কাটিয়ে সম্প্রতি জাতীয় দলে ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ নন। মেক্সিকোতে জাপানের প্রস্তুতি ক্যাম্পে তিনি কোনো পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারেননি। তবে দল ন্যাশভিলে পৌঁছানোর পর হালকা দৌড় ও পাসিং অনুশীলন করেছেন।

জাপান কোচ হাজিমে মোরিয়াসু সংবাদমাধ্যমকে বলেছেন, চিকিৎসকদের রিপোর্টে এন্দো খেলতে পারবেন না এমন কোন আভাস নেই। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন ‘আমরা বিশ্বাস করছি, প্রার্থনা করছি এবং অপেক্ষা করছি যাতে এন্দো মাঠে নামতে পারেন।’

৩৩ বছর বয়সী এন্দো শুধু অধিনায়কই নন, জাপানের মাঝমাঠের মূল চালিকাশক্তিও। বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন, জাপান বিশ্বকে চমকে দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু সেই স্বপ্নের প্রথম ধাপেই যদি অধিনায়ককে না পাওয়া যায়, তাহলে গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়ার বিপক্ষে জাপানের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে।

এন্দোর অবস্থা শেষ মুহূর্ত পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজন হলে তাকে বদলি করার কথাও ভাবছে জাপান। তবে আপাতত পুরো দেশ তাকিয়ে আছে অধিনায়কের ফিটনেস আপডেটের দিকে।

টিটি/আইএন